ঢাকা
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের
আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট
আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়
আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান
আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ইসরায়েল আগে না বাড়ালে ইরানও হামলা করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইসরায়েল যদি আগে হামলা না করে, তবে ইরানও হামলা করবে না—এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘‘যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না।’’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘‘ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে কিছু সমস্যা এবং অভিযোগ সত্ত্বেও তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।’’
ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে গাজা যুদ্ধ এবং লেবানন সীমান্তে সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
























