ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি:- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে সরকারি খাল দখল করে বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হচ্ছে।
একটু বৃষ্টিতেই বাড়ি ঘরে পানি জমে থাকে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিজমি ও বসতবাড়িতে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। খালের জায়গা দখল করে দোকানঘর ,বাড়িঘর নির্মাণ করা হলে ভবিষ্যতে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সংকটাপন্ন হতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সরকারি খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় ফরিদগঞ্জের ভূমি অফিসের দাযিত্বে থাকা এবং ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের ভূমি অফিসের তসিলদার মিজানুর রহমান স্বর জমিনে গিয়ে পরিদর্শন করেন। ঘরবাড়ি ও খাল দখলদারদের প্রয়োজনীয় কাগজপত্র ভূমি অফিসে আনার জন্য জোর দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
























গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে সিরিজ ভারতের