ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

সাংবাদিক

বরিশাল কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টায় তাঁর মৃত্যু হয়। সুলতান বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ। তিনি জানান, ২০০৪ সালের একটি হত্যা মামলায় সুলতানকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। কারাগারে থাকা অবস্থাতে গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাঁকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকাল ৮টায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগারের তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা জানান, মামলার বিস্তারিত কারাগারে থাকে না। তাদের কাছে আদালত থেকে পাঠানো শুধু একটি ওয়ারেন্ট থাকে। তাই কোন মামলায় সুলতানের মৃত্যুদণ্ড হয়েছিল, সেটা তারা জানেন না।

সেপ্টেম্বর মাসে ঢাকায় অন্তত ১৬ কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত ১২২ বন্দির মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫১২ Time View