ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

নরসিংদীতে দৈনিক গ্রামীণ দর্পণের বার্ষিক প্রতিনিধি সমাবেশ ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

সাংবাদিক

মোহাম্মদ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো নরসিংদীর ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক গ্রামীণ দর্পণ’-এর বার্ষিক প্রতিনিধি সমাবেশ ও প্রীতি সম্মিলন–২০২৬। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সংবাদপত্রের ভূমিকা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এর গুরুত্ব এবং বর্তমান সময়ে অপ-সাংবাদিকতা রোধে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সৌজন্য কপি বিতরণ করা হয়। দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জনপ্রিয় প্রতিষ্ঠান নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জনাব আসাদুল হক পলাশ, সাবেক জেলা শিক্ষা অফিসার বিশিষ্ট লেখক এ কে এম শাহজাহান।

এছাড়াও সমাবেশে দৈনিক গ্রামীণ দর্পণের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “আমার নরসিংদী, আমার দেশ—বদলে দিতে চাই আমরা” এই প্রত্যয়কে সামনে রেখে গ্রামীণ দর্পণ দীর্ঘ তিন দশক ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। অপ-সাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সজাগ থেকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫১৮ Time View