ত্রিদেশীয় সিরিজের দলে আলিস, নেতৃত্বে লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। অন্যদিকে, চোটের কারণে দলে নেই পেসার নাহিদ রানা।
সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস, তার সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন আলিস। এবার জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে তাকে সুযোগ দিয়েছে নির্বাচকরা।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। এরপর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। তিন দলের লড়াই শেষে ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।






















মোদির পতনের অপেক্ষায় আছি: আসিফ নজরুল