ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার-৩ দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায় আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্তে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ১০ হাজার টন চিনি কিনবে সরকার টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মারামারি সামাজিক মাধ্যমে ভাইরাল, যা জানা গেল

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাংবাদিক

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানায়ম বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

ওষুধ উৎপাদন কারখানা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে আনতে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। বুধবার দুপুরের দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ভবনটির মধ্যে কেউ আটকা পরেননি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ভবনটির মধ্যে প্রতিষ্ঠানের কেউ আটকা পরেননি।

বুধবার দুপুরে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এ আগুনের ঘটনায় শুধু আমাদের একজন কর্মী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়েছেন। এছাড়া আমরা আশা করছি, জ্বলতে থাকা কারখানার মধ্যে কেউ আটকা পরেননি।

তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে আগুন এর চেয়ে বেশি বাড়বে না।

সুলতানুল আফরীন জুনাইদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। এছাড়া এ কাজে সেনাবাহিনী ও বিজিবি সহায়তা করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৫১০ Time View