ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত: রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী মিষ্টির আসনে ভোট: জামানত দিতে হবে ২০ হাজার টাকা কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সাংবাদিক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ শনিবার (১৭ অক্টোবর ২৯২৬) দেশে ফিরেছেন। সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করেন।

এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও United States Army Pacific (USARPAC)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৫০৩ Time View