ঢাকা
,
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ
ইরানে আজই হামলা হতে পারে, চুক্তির পথও খোলা রাখলেন ট্রাম্প
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের
আলাস্কায় নির্বাচনের ফলাফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা
চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ স্বেচ্ছাসেবী, সবার বাড়ি মাগুরা
রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগ :
মোটরসাইকেল






















রাজবাড়ীতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের