ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্ক, সংশ্লিষ্ট কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

সাংবাদিক

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে বদলি করা হয়েছে। তাঁকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মু. আব্দুল্লাহ আল যোবায়ের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি প্রেষণে এনসিটিবির গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বোর্ডের লাইব্রেরিয়ানের অতিরিক্ত দায়িত্বেও ছিলেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন তিনি। এ ছাড়া নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

রবিবার এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে জানান, জ্ঞানের পিরামিডে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকবে। তবে কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।

তিনি বলেন, ‘উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এ চার স্তরের নাম থাকবে। তবে এখানে কোনো আইকন থাকবে না। এ বছর এভাবেই যাবে। পরের বছর বিষয়গুলো পুনরায় আরও পরিমার্জন করব, যাতে কোনো ভুল তথ্য না যায়।’

এর আগে পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের জেরে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর শিক্ষার্থীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ছাপানো বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করা হবে। পুরো বই পরিবর্তন করতে গেলে অতিরিক্ত সময় ও অর্থের প্রয়োজন হওয়ায় এ পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার প্রেস মালিকদের সঙ্গে বৈঠক করে এনসিটিবি। বৈঠকে বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে প্রেস মালিকেরাও সম্মতি দেন বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৫১২ Time View