ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে দু’ কিশোরের মরদেহ উদ্ধার।

সাংবাদিক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিখোঁজ হওয়া দু’কিশোর, মামা-ভাগিনার মরদেহ স্থানীয় একটি পুকুর(দিঘি) থেকে উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে ও শনিবার রাত ২টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনা নিশ্চিত করেন।  মৃতরা হলেন- হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং দিনাজপুর জেলার সেতাবগঞ্জ এলাকার  ইমরান আলীর ছেলে মিরাজ ইসলাম (১৩)। দু’জনে শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর আলী ও তার ভাগিনা মিরাজ।

বিকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে রাতে স্থানীয় একটি পুকুরের (বড় দিঘির) পাড়ে তাদের ব্যবহৃত বাইসাইকেলটি পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত ২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোরে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ আরো বলেন, ‘তারা দুজনে হয়তো গোসল করার জন্য পুকুরে নেমেছিল। এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৫০৪ Time View