ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন শুরু

সাংবাদিক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এর আগে পরীক্ষামূলকভাবে আট জেলার আবেদন গ্রহণ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থের জোগান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়।

প্রথম পর্যায়ে অংশ নেওয়া আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।

জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যানে দেখা গেছে, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।

প্রাথমিক পর্যায়ের ধারাবাহিকতায় অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে।

ঋণ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, যেকোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। এতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে যোগ্য উদ্যোক্তাদের নির্বাচন করে অর্থায়ন দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিই এ কর্মসূচির মূল লক্ষ্য। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
৫১৫ Time View