ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে ছিল। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ছিলেন না। ৯ নভেম্বর তারা ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হামজা ও ফারহান দুজনই একাদশে আছেন।

বিশ্বনাথ ঘোষ পরীক্ষিত ডিফেন্ডার। তিনি ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান বিশ্বনাথ। এজন্য আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম। যার একমাত্র গোলেই বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল।

সাফ চ্যাম্পিয়নশীপে প্রতিদিনই অধিনায়কের বদল হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তপু বর্মণ অধিনায়ক হিসেবে এসেছিলেন। ম্যাচের দিন ওয়ার্ম-আপে ব্যথা পেয়ে তিনি ছিটকে যান। তার পরিবর্তে জামাল ভূঁইয়া অধিনায়ক হিসেবে নামেন। আজ হামজা একাদশে ফিরছেন। তার হাতেই অধিনায়কের আর্মব্যান্ড উঠছে বলে দলীয় সূত্রে জানা গেছে। হামজা বাংলাদেশের হয়ে ১১ ম্যাচ খেললেও কখনো অধিনায়ক হননি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ ( গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরি, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০০ Time View