ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১ ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন পোশাক শ্রমিকরা: বোর্ড চেয়ারম্যান শ্রমিকদের বিক্ষোভে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কার্যক্রম বন্ধ অবশেষে আইপিএল থেকে অবসর নিলেন ধোনি হাইড্রোলিক হর্ন-বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ গোপালগঞ্জে নাশকতার পর ঢাকায় আত্মগোপন, ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন ধানমন্ডি থানার হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

সাংবাদিক

আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা প্রায় ছয় বছরের। দীর্ঘ এই সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি।

তবে কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন।

ঘটনাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

এদিকে, পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

সব মিলিয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০৮ Time View