ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ।

 আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। রবিবার (২২ নভেম্বর)দিবাগত রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পার্বতীপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা অভিযানস্থল একটি ধানক্ষেতের পাশে তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার ও জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা সিরাপ বিএসটিআই’র অনুমোদনহীন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, “সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।

অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৫০০ Time View