ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি /ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলাটিতে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল চালুর উদ্যোগ নেওয়া হবে না।

গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এগুলো হলো—গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা থেকে গোপালগঞ্জগামী অভিযাত্রী কমিউটার, ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোলগামী রূপসী বাংলা, ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস এবং ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস। ১৫ নভেম্বর থেকে সব কটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও আপাতত চালু হচ্ছে না। থানাগুলোতে অগ্নিসংযোগের পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে এসব থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। তবে এখনো সংস্কারকাজ শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ার। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

অন্যদিকে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা তৃতীয় কিস্তির অর্থ জেলাটিতে দেওয়া হবে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ বরাদ্দ স্থগিত থাকবে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতেও সমস্যার মুখে পড়ছেন অনেকে।

সর্বশেষ ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় সরকার বলপ্রয়োগ করবে না। মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এমনকি আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান তিনি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির গণমাধ্যমকে জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে এবং তা চালু হতে সময় প্রয়োজন।

তিনি আরও জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা ও ভাঙচুরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা কম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
৫০০ Time View