ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি /ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাণীশংকৈলে বাসায় চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি,থানায় মামলা।

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক ব্যবসায়ীর বাসায় চেতনানাশক স্প্রে করে  স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বাসার মালিক আব্দুর রহিম বাদি হয়ে গত মঙ্গলবার ২৪ নভেম্বর রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন।  মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যরা গত ২০ নভেম্বর রাতে  খাবার খেয়ে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে সকলের অগোচরে চোরেরা বাসার ভিতরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। এতে পরিবারের সকলেই অচেতন হয়ে পড়েন।

এ সুযোগে চোরেরা বাসায় ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে যার মূল্য প্রায় ১৩(তের) লক্ষ টাকা।  পরদিন ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ঘরের কাপড়চোপড় এলোমেলো, আলমারির ড্রয়ার ভাঙা ও খোলা দেখতে পান। এতে তারা বাসায়  চুরির বিষয়টি জানতে পারেন।  এজাহারে  রহিম আরও উল্লেখ করেন , ঘটনার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।

বিশেষ করে তাঁর বাবা সাইদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের চিকিৎসা ও অন্যান্য ব্যস্ততার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী আরও জানান, থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
৫০০ Time View