ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ছাড়-২!

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  বিকাশ,নগদ ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্যকে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অপর ২জনকে সন্দেহভাজন হিসেবে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত  ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত রাণীশংকৈল ও হরিপুর  উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশসূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃওির মোবাইল নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান।পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে  বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫),  ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)। অপরাধে জড়িত না থাকায় পৌর এলকার আকাশ ও তারেককে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু’জন জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে  দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ২ জনকে ছেড়ে দেয়া নিয়ে এলাকার লোকজনের মাঝে কানাঘুষা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
৭৯৭ Time View