ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি মামলায় গ্রেপ্তার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্কবার্তা আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকিরের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা সহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিববার (৩ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নির্দেশনায় এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শীর্ষ মাদক কারবারি মো. রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩) ও মো. সুমন হোসেন (৪৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রহমত উল্যাহ গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়ির মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে এবং সুমন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর এলাকার আফসার উদ্দিন মুন্সি বাড়ির কলিম উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানায় ৪টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গত রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
৯২৯ Time View