ঢাকা
,
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান
‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন
বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ
সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস
জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ আগামী সোমবার (৭ জুলাই) নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগেও নারী দলের অসাধারণ পারফরম্যান্সের মূল্যায়ন করেছিলেন ক্রীড়া উপদেষ্টা। ২০২৩ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই তিনি বাফুফে ভবনে গিয়ে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, যা এক সপ্তাহের মধ্যেই পৌঁছে যায় খেলোয়াড়দের হাতে।
আসিফ মাহমুদ সজীব দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রীড়াঙ্গনে সাফল্য এলেই দ্রুত আর্থিক প্রণোদনা দিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন, নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ ও সাফ অনূর্ধ্ব-২০ জয়ে পুরস্কারের ঘোষণা।
নারী ফুটবলের এই অর্জন আবারও প্রমাণ করল, দেশের নারী ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হতে পারে – যদি থাকে পৃষ্ঠপোষকতা ও রাষ্ট্রীয় স্বীকৃতি।
ট্যাগ :





























কুয়েতে মাদক পাচার ও সেবনের অভিযোগে ৩ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪