ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

কুমিল্লা দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সাংবাদিক

কুমিল্লা-৪ আসনের (দেবিদ্বার) সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, সম্পদের পরিমাণ জ্ঞাত আয়ের চেয়ের বেশী। অবৈধ উপায়ে তিনি সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় কমিশন থেকে আরও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শত কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন। তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। গুলশান, বনানী ও উত্তরা এলাকায় অভিজাত ফ্ল্যাট ও প্লট রয়েছে তার মালিকানায়, যা দুর্নীতির অর্থেই ক্রয় করা হয়েছে।
সূত্র জানায়, তিনি ঢাকায় বসে আরও কিছু দুর্নীতিবাজ সাবেক ও বর্তমান এমপিদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেট অর্থ পাচার, টেন্ডার বাণিজ্য, প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং বিভিন্ন জায়গায় ভূমি দখলের মতো অপরাধে যুক্ত ছিলেন। আবুল কালাম আজাদের নামে ও তার পরিবারের সদস্যদের নামে রয়েছে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। এমনকি বিদেশেও একাধিক ব্যাংক হিসাব ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৮২৩ Time View