ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩ জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব রায়পুরে SKB ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬ উপলক্ষে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা কুড়িগ্রামের ফুলবাড়ীতে যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এল এল উজ্জলের আর নেই! কলাপাড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা

ভোলায় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, মানবতার পথে একঝাঁক তরুণের শপথ

সাংবাদিক

অরাজনৈতিক ও মানবিক সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ ভোলা জেলা শাখার আগামী এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, সচেতনতা, এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

১৩ জুলাই ২০২৫ সংগঠনের কেন্দ্রীয় বোর্ড অফ ট্রাস্টির অনুমোদনে ঘোষিত এই কমিটিতে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একঝাঁক নিষ্ঠাবান ও সমাজসচেতন তরুণ। তারা সবাই সংগঠনের মূলমন্ত্র ‘মানবতার কল্যাণে সংগঠন’ ধারণ করে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ঘোষিত কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ নোয়াব,সহ-সভাপতি: মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক: মোঃ ইমরান খান,সহ-সাধারণ সম্পাদক: মোঃ ওয়াব,সাংগঠনিক,সম্পাদক: মোঃ হাসনাইন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক: সাইদুজ্জামান সোহরাব,কোষাধ্যক্ষ: আরিয়ান আরিফ

নবগঠিত কমিটির প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভোলা জেলার শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই তরুণ নেতৃত্বের মাধ্যমে ভোলায় মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

কমিটি অনুমোদন করেছেন আক্তার হোসেন চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৮০৬ Time View