ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
“আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে গ্রিন সিটি রূপে গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সাভারে পূর্বশত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম

সাংবাদিক

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সুজনের বিরুদ্ধে। আহতরা বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের স্বজনেরা।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মোঃ রবিউল ইসলাম রবিন (২৫)। এদের মধ্যে শরীফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শনিবার (২১ জুলাই) বিকেলে আকরাইন বালুর মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করে আহতদের স্বজনরা।

অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২),  বিরুলিয়ার সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

আহত শরীফুল ইসলামের পিতা ফজল আলী শেখ বলেন, ১৯ জুলাই খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে অবস্থান করছিল ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মো. রবিউল ইসলাম। এসময় অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে  কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
৭৬৩ Time View