ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী ভাড়া বাসা থেকে নারী পুলিশ কনেস্টবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রমিক দিবসে আধুনিকের তামাকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ গ্রিডে আগুন, বড় বিপর্যয় এড়ালো ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ

৩৫ বছর পর রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

সাংবাদিক

দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।’ এ সময় তিনি সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিলের সময়সীমা ২১ এবং ২৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট এবং ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন ২ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন গণমাদ্যমকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরিতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই আজ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।’

গণমাধ্যম থেকে জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে নির্বাচন বন্ধ ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৮৮০ Time View