ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

শহীদদের স্মরণে সবুজে ঢাকা, গাছ বিতরণ করলো রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল

সাংবাদিক

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার।।

জুলাই মাসের শহীদদের স্মরণে সদকায়ে জারিয়া হিসেবে ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রিপাবলিক পার্টির ছাত্রসংগঠন রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে কর্মসূচির অংশ হিসেবে শতাধিক চারাগাছ বিতরণ করা হয় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কিছু স্থানে ছায়াদানকারী ও ফলদ গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় সভাপতি লে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন ইউনুস,ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল প্রমুখ।

এসময় বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় সভাপতি লে:কমান্ডার (অব.) মো: মেহেদী হাসান বলেন,জুলাই মাসের শহীদরা আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ। তাঁদের স্মরণে আমরা চেয়েছি এমন কিছু করতে যা পরিবেশ ও সমাজের উপকারে আসবে। গাছ একটি সদকায়ে জারিয়া, যা বহু বছর ধরে মানুষের উপকার করে যাবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা গাছ গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল জানায়, ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১১৩৫ Time View