ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রিয়াদে দুতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

ফারুক আহমেদ চান, রিয়াদ, সৌদি আরব

রিয়াদে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপিত হয়। এই উপলক্ষ্যে আজ রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের অংশ হিসেবে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভা,আলোকচিত্র, পোস্টার ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন ।রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি “রেমিট্যান্স যোদ্ধা” শিরোনামে আয়োজিত অপর একটি অনুষ্ঠানের বক্তব্যে অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দূতাবাস চত্বরে আয়োজিত আলোকচিত্র, পোস্টার ও গ্রাফিতি প্রদর্শনী ঘুরে দেখেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
৭৯২ Time View