ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার

গোলাম আহমেদ সবুজ
আশুলিয়ায় অভিযান চলিয়ে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (০৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু ও কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলা আসামী, অস্ত্র মামলার আসামী এবং কিশোর গ্যাংয়ের সদস্য সহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে তারা।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৮৪৩ Time View