ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান বার কাউন্সিলের নির্বাচন স্থগিত কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ ফরিদগঞ্জে হিন্দু ধর্মাবলিদের বৈশাখী মেলা ও পূজা উদযাপিত নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা 

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাংবাদিক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার (২৭ আগস্ট) নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন, আরেকটি গোল করেন থৈনু মারমা। ম্যাচের ৩৮ মিনিটে থৈনুর একক প্রচেষ্টায় ডেডলক ভাঙে বাংলাদেশ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে একটি গোল শোধ করে নেপাল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি নেপাল। উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে সুযোগ পেয়ে সহজেই দ্বিতীয় গোল করেন প্রীতি। এর নয় মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক, ফলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের।

প্রথম লেগে নেপালকে ৩-০ গোলে হারানো বাংলাদেশ ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে পরবর্তী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশের। প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাঘিনীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৯৯০ Time View