ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম

একই সময়ে চীন সফরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী

সাংবাদিক

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে একই দিনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার দেশ দুটির স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার ও সোমবার উত্তর বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজন করা বিশাল সামরিক কুচকাওয়াজের কয়েকদিন আগে এসসিও বৈঠক শুরু হচ্ছে।

ওই কুচকাওয়াজে প্রায় ২৬ জন বিশ্বনেতা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের তালিকায় মোদির নাম অন্তর্ভুক্ত ছিল না।

এসসিও বর্তমানে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত রয়েছে।

শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বনেতাদের স্বাগত জানানো শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবোলি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সম্মেলনের আগে তিয়ানজিনে পৌঁছানোর কথা রয়েছে।চীন ও রাশিয়ার উদ্যোগে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে এসসিও গঠিত হয়। সংস্থাটিকে অনেক সময় পশ্চিমা প্রভাবিত সামরিক জোট ন্যাটোর বিকল্প হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে।

সূত্র: ডন, ইন্ডিয়া টুডে ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
৮৯৭ Time View