ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ছাত্র অপহরণ, আটক ২ অপহরণকারী

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে স্কুলছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটকদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভুক্তভোগীকে পরিবারের জিম্মায় দেয়া হয়।জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১১) কে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানো পর অভিযান শুরু হয়।

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে আল রাফিকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৯২২ Time View