ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

মুগ্ধ সাহা

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে মাত্র ১০৩ রানে গুড়িয়ে দেবার পর মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় টিম বাংলাদেশ।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন কুমার দাশ। একাদশে শরিফুল ও রিশাদের পরিবর্তে জায়গা পান নাসুম আহমেদ ও তানজিম সাকিব। একাদশে ফিরেই বল হাতে চমক দেখান নাসুম। প্রথম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন নেদারল্যান্ডসকে। ২১ রান দিয়ে নাসুম ৩ উইকেট নিলে বাকি কাজটা শেষ করেন তাসকিন ও মুস্তাফিজ। দুজনেই দুটি করে উইকেট নেন এবং মাহেদী ও তানজিম পান ১টি করে উইকেট। মাত্র ১৭.৩ ওভারেই ১০৩ করে গুটিয়ে যাওয়া নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরান। বিক্রমজিতের ২৪ ও শারিজের ১২ ছাড়া আর কেও পৌছাতে পারেনি দুই অঙ্কের ঘরেই।

ব্যাট হাতেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। পারভেজ ইমন ২৩ করে ফিরলেও তানজিদ তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। তানজিদ ৫৪ ও লিটনের ১৮ রানে মাত্র ১৩.১ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে একটি উইকেট পান কাইল ক্লেইন।

৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয় নাসুম আহমেদ। আর এই জয়ের মধ্য দিয়ে ১ ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি নেয়া বাংলাদেশ শেষ ম্যাচে নিশ্চয়ই বাজিয়ে দেখতে চাইবেন সাইজ বেঞ্চকে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৯২৭ Time View