ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড

লুৎফুর রহমান রিপন, চাঁদপুর সদর প্রতিনিধি

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

গত ৩০ মার্চ হতে ২০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক ৫ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর স্মারক নং ১০০০৩, ১০০০৪, ১০০০৫, ১০০০৬ ও ১০০০৭ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চাঁদপুর এর উপস্থিতিতে ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৬৮৭ Time View