ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ রোজার শুরুতে অস্থিরতা থাকলেও বাজারে ফিরছে কিছুটা স্বস্তি

কমলো জ্বালানি তেলের দাম

সাংবাদিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের) কমানো হয়। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
৯৭৪ Time View