ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

সাংবাদিক
যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এদিন বিকেলে দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। হঠাৎ করেই দুদকের দল বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। অভিযান চলাকালে ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টম্‌সের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৭০৫ Time View