ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাড়ম্বরে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার, ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রাণি সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আকতার। আরও বক্তব্য দেন-  উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাব সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে নারীদের সার্বিক উন্নয়নে কন্যাশিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন। সেই সাথে তারা নারী শিক্ষা ও নারীর নায্য অধিকারের ওপর গুরুত্ব দেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী গোলাম রব্বানী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
৯৩১ Time View