ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

কাপ্তাইয়ে মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বড়ইছড়ি মাঠে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব দিলদার হোসেন।
তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মনিবেদিত হতে শেখায়।”

পরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন।
উদ্বোধনের পর তিনি বলেন, “খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের আয়োজন তরুণদের মননশীল ও ইতিবাচক পথে পরিচালিত করবে। মরহুম তোফাজ্জল হোসেনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান, উপজেলা একাডেমির পরিচালক জনাব নুরুল আকতার বাবুল, সমাজসেবক জনাব রঞ্জন আলী রাজু, এবং অভি সাহা সহ খেলাধুলা প্রিয় ব্যাক্তিত্ব জনাব আবু ইউসুফ মঞ্জুমার

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জনাব সৈয়দ শামসুদ্দিন আহমেদ তিবরিজী।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় এক প্রদর্শনী ম্যাচ, যা উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শকদের মন জয় করে নেয়।

আয়োজনে ছিলেন সৈয়দ শামসুদ্দিন আহমেদ তিবরিজী সংঘ, বড়ইছড়ি, কাপ্তাই, রাঙামাটি।
উদ্বোধনী অনুষ্ঠানটি এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৬৮০ Time View