ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম

সোহেল, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে ডামুড্যা পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার নির্বাচন করা না করা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় গিয়ে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে,শরীয়তপুর–৩ আসনে জামায়াত বা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এসব অপপ্রচারের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছি এবং থাকবো।”

মো. আজহারুল ইসলাম আরও বলেন, “আল্লাহ চাইলে সাধারণ মানুষের ভোট ও ভালোবাসা নিয়ে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো-এ বিশ্বাস আমার আছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন কমিটির প্রধান জেলা জামায়াত নেতা কাজি ইলিয়াস, ডামুড্যা পৌর আমির আতিকুর রহমান কবির, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষাবিদ ও গবেষক ড. জুলফিকার হাসান এবং আইনজীবী ও রাজনৈতিক এডভোকেট শাহজালাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৭৪১ Time View