ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

সাংবাদিক

বিশ্বকাপের ফাইনালেই কি শেষ হয়ে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়? আপাতদৃষ্টিতে উত্তরটা ‘হ্যাঁ’। কিন্তু আর্জেন্টাইন ফুটবলে এখন নতুন এক সম্ভাবনার আলোচনা। জাতীয় দল থেকে অবসর ঘোষণার পরও দেশের মাটিতে অধিনায়ককে আরেকবার মাঠে নামানোর কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই ম্যাচ হবে প্রতিযোগিতামূলক নয়, মেসিকে সম্মান জানিয়ে একটি বিশেষ বিদায়ী আয়োজন।

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মেসির জন্য বিশেষ একটি বিদায়ী প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে এএফএ। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়নের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসি নিজে এমন ম্যাচে খেলতে রাজি কি না।

সাধারণত কিংবদন্তি ফুটবলারদের বিদায় হয় মাঠে, সমর্থকদের সামনে। মেসির ক্ষেত্রে সেই সুযোগ হয়নি। সামাজিক মাধ্যমে হাতে লেখা তিন পাতার আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। ফলে আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে দেশের মাটিতে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ এখনো তৈরি হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের পরবর্তী ফিফা উইন্ডোকে কেন্দ্র করে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ। ওই সময়ে আর্জেন্টিনা দুটি বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। কয়েকটি প্রতিবেদনে ম্যাচের সংখ্যা তিন বা চারটি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনের দাবি, সবকিছু ঠিক থাকলে মেসির শেষ ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতেই। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল। আর্জেন্টিনা নিয়মিতই এই মাঠে নিজেদের হোম ম্যাচ খেলে।

তবে মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কর্দোবার নামও আলোচনায় এসেছে। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বরে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে কাজ করছে এএফএ। ম্যাচগুলোর ভেন্যু হিসেবে বুয়েনস আইরেস, কর্দোবা ও রোজারিও বিবেচনায় রয়েছে। তবে কোনো ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

মেসির বিদায়ী ম্যাচের তারিখ, প্রতিপক্ষ কিংবা ভেন্যু, কিছুই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে আপাতত পুরো বিষয়টি সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সম্ভাব্য পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হিসেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালকেই ধরা হচ্ছে। তবে এএফএর পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই ম্যাচটি আর তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি নাও হতে পারে। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগও পেতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৫০১ Time View