ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

আইন সবার জন্য সমান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না: সিইসি

সাংবাদিক
আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি এ মন্তব্য করেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই কোনো রকম ভুল বা অবহেলার সুযোগ নেই। এবার আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে চাই।

সিইসি বলেন, আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের আলাদা নির্দেশনার প্রয়োজন নেই। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে।

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।

সিইসি আশা প্রকাশ করেন যে, এই নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা সবদিক দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং দেশের মানুষের আস্থা বজায় রাখবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৭৭৯ Time View