ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

আগামী সপ্তাহে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সাংবাদিক

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। নেটো সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তবে আলোচনায় চুক্তি হোক বা না হোক, তাতে বড় কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। হয়তো একটা চুক্তি হবে, আবার নাও হতে পারে। আমি নিশ্চিত নই। আমার কাছে এটা বাধ্যতামূলক কিছু নয়।”

তিনি আরও বলেন, “আমরা যেটা চাই, সেটা আগেও বলেছি—ইরান যেন পারমাণবিক অস্ত্র না রাখে। আমরা বিশ্বাস করি, তাদের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। তাই এখন আর তেমন চাপ অনুভব করছি না।”

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় কারা থাকবেন বা আলোচনার স্থান কোথায়—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু নির্ধারণ হয়নি। এ বিষয়ে এখনো ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চুক্তি সম্ভব হলেও তা নির্ভর করছে ইরানের সদিচ্ছার ওপর। তিনি বলেন, “যদি ইরান সরাসরি আলোচনায় আগ্রহ দেখায়, তাহলেই এ বিষয়ে অগ্রগতি সম্ভব।”

সূত্র: সিএনএন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৭৮৪ Time View