ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায় হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের

সাংবাদিক

ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে থাইল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে থাইল্যান্ড। ৩১ মিনিটে তিরাসাক পোয়েইফিমাইয়ের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পাকিস্তান তেমন সুবিধা করতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিরাসাক।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে শুরুতেই নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫৯৯ Time View