ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত জামালপুরের শিহাব

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

জামালপুরের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭) শিশু অধিকার বিষয়ে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। তিনি শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন।

আব্দুল্লাহ আল শিহাব ২০২৩ সালে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং বর্তমানে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মির্ধাপাড়ার আলতাব হোসেন ও কহুলা বেগম দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার রক্ষায় কাজ করছেন শিহাব। তিনি গ্রামীণ ও অনলাইন—দুই মাধ্যমেই বাল্যবিবাহ, শিশুশ্রম ও লিঙ্গ সমতা বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশু সুরক্ষার বিষয়ে সচেতন হয়েছে।

আব্দুল্লাহ আল শিহাবের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৭৪৭ Time View