ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

সোনারগাঁও পতিনিধি, মঞ্জুর ইসলাম

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে মেঘলা টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও জহিরুল ইসলাম সিরাজ।
গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তার এই নির্বাচনে টেলিভিশন অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে গণমাধ্যম শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মেঘলা টিভির সিইও জহিরুল ইসলাম সিরাজ এক অভিনন্দন বার্তায় বলেন, “মো. লিয়াকত আলী খাঁন মুকুলের মতো অভিজ্ঞ ও দূরদর্শী উদ্যোক্তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তার এই নতুন দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
৭৫২ Time View