ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

এসএসসির প্রথম দিনেই ভুল প্রশ্নপত্র, সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র সচিবের অসৌজন্যমূলক আচরণ

শাহ্ আল-আমিন আমানত, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি-২০২৬ শুরু হলেও মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীর মাঝে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশ্নপত্র পরিবর্তন করে দেয়। তবে নির্ধারিত সময় শেষে ওই পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা নবিয়াবাদ, তুলাগাঁও, এলাহাবাদ ও রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন তারা।
অভিভাবকরা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথম দিনেই এমন গাফিলতি শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা এ ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
এদিকে, ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তিনি বিষয়টি অস্বীকার করে একাধিক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন বলে জানা গেছে।
কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, “ভুলবশত প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার ৫-৭ মিনিটের মধ্যে সংশোধন করা হয়েছে।”

, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বিকেলে সাংবাদিকদের বলেন, “ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো হবে।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৬১৭ Time View