ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

কাপাসিয়ায় সৌদি প্রবাসী খুন

সাংবাদিক

মোঃ সামাদ খন্দকার

কাপাসিয়ায় জাহিদুল ইসলাম (২৮) নামের এক সৌদি আরব প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

নিহতের ভাতিজী সাথী বেগম জানান, তার চাচা জাহিদুল কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে। রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, জাহিদুল ইসলাম রাতে বাড়ির পাশের মুদি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৯৭৭ Time View