ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

কুষ্টিয়ার খোকসায় গুলি করার পর যুবককে কোপালো সন্ত্রাসীরা

সাংবাদিক

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে হাসান (৩৮) নামের ওই যুবকের ওপর এ হামলা চালায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঠিকাদারি পেশায় নিয়োজিত হাসান বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর গুলিবিদ্ধ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহত হাসানের বাবা লোকমান হোসেন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী রাজন ও জনি তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে জনির বাবা জাহিদের সঙ্গে হাসানের হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করলেও পরে অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়।

হামলার পর পুলিশের দেরিতে পৌঁছানো নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা জানান, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার হলেও পুলিশ আসে কয়েক ঘণ্টা পর।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী রাজন ও জনির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। জনির বাবাও একটি সন্ত্রাসী মামলায় আগেই আটক হয়েছিলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। আহত হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৫১৩ Time View