ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট লিগের ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

সাংবাদিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাণিজ্যিক টুর্নামেন্ট ও লিগ চালাতে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বলে জানা গেছে। ব্লুস্টার, একমি, সেভেন রিং সিমেন্ট, সিটিজেন ব্যাংক, ফরচুন ও ওয়ালটন গ্রুপকে নিয়ে হতে পারে নতুন টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নাম বাতিল করে ছয়টি দল নিয়ে প্যাকেজ ক্রিকেট লিগ করার উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণির ক্রিকেট লিগ চালু করেছিলেন ২০১২ সালে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আর ওয়ালটন মধ্যাঞ্চল আর বিসিবি উত্তরাঞ্চল নামে খেলা হয়েছে লিগে। কয়েক বছর আগে ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় চারটি দলের খরচ বহন করতে হচ্ছিল বিসিবিকে।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার নিয়ম রেখে চুক্তি করা হতে পারে বলে জানিয়েছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রথম আসর থেকে ৫০ লাখ টাকা করে লভ্যাংশ দেওয়া সম্ভব বলে মনে করেন তারা। যদিও বিসিবির এই বাণিজ্যিক ক্রিকেট লিগে ছয় ফ্র্যাঞ্চাইজির তিনটির মালিক তিনজন পরিচালক। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিমের ব্যবসা প্রতিষ্ঠান ব্লুস্টার, ফাহিম সিনহাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান একমি লিমিটেড, আর বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিজানুর রহমানের প্রতিষ্ঠান ফরচুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০১ Time View