ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক /২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির দুর্ঘম পাহাড়ে সেনাপ্রধানের ব্যতিক্রমী উপহার, উপকৃত হবে ৩শ পরিবার

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় দুর্ঘম পাহাড়ে সেনাবাহিনীর প্রধানের উপহার বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন,উপকৃত হবে ৩শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
এসময় তিনি স্থানীয় কিছু ছাত্রদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেন।

বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বিদ্যুৎহীন এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে প্রকল্পটি স্থাপিত হয়েছে।

সেনাপ্রধান চাকুরি জীবনে প্রথম কর্মরত থাকা খাগড়াছড়ি রিজিয়নে আওতাধীন রেজামনি পাড়া আর্মি ক্যাম্প গত ২৯ মার্চ পরিদর্শনকালে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি স্থানীয় হেডম্যান, কারবারি মুখে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন,স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাদের জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। আজ নবনির্মিত এই প্রকল্পটির উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ খাদেমুল ইসলাম,পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
৮২৪ Time View