ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান

সাংবাদিক

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাওয়ার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ডাক্তাররা অনুষ্ঠানটিতে যেতে নিষেধ করলেও খালেদা জিয়া মানসিক শক্তি নিয়ে যথাসময়েই সেখানে উপস্থিত হন। তিনি অসুস্থ হওয়ার আগে ওই প্রোগ্রামে গিয়েছিলেন। যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে ডাক্তাররা প্রোগ্রামে যেতে নিষেধ করেছিলেন।

তারেক রহমান জানান, ওই অনুষ্ঠান থেকে ফেরার দুই দিন পর—২৩ নভেম্বর—খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তারেক রহমান বলেন, কিন্তু খালেদা জিয়া মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান। এতে বুঝতে বাকি থাকে না, আপনাদের (ডিফেন্স সদস্যদের) সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি?

তিনি আরও বলেন, জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। শুধু তাই নয় স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতীকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৭৩৯ Time View