ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

গরু ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট।

সাংবাদিক

 আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরু ব্যবসায়ী ইকরামুল হকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার(৬ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটোলা গ্রামের ইকরামুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা তার বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ইকরামুল।  ইকরামুল হক আরো বলেন, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আমি ও আমার পরিবারের লোকজন রাতে খেয়ে দেয়ে ঘরে ঘুমাইয়া পড়ি। পরদিন ভোর ৫ টার দিকে ঘুম থেকে জেগে দেখি বাড়ির প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ারড্রব খোলা, কাপড়-চোপড়, আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।

এরপর দেখতে পাই আলমিরায় রাখা আড়াই লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নেই,চুরি হয়ে গেছে।  রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৯২২ Time View