ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

গাঁজার গাছ উদ্ধার, আটক ১

মো: জামান মাসুদ, নাটোর প্রতিনিধি

সেনাবাহিনী অভিযানে গাজার গাছ উদ্ধার ও একজন নারী আটক । সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে অভিযান চালিয়ে বাড়ির পেছনের জঙ্গলে থাকা সাড়ে ৮ ফুট দীর্ঘ কথিত গাঁজা গাছ উদ্ধার করে।

আটক করা হয় লিনা রোজারিও (৪৫) নামে এক নারীকে। সে ওই গ্রামের সুভাষ রোজারিও’র স্ত্রী।
আটককৃত লিনা রোজারিও জানান, আমি জানতাম এটা ভাং গাছ। আমার স্বামী এই গাছের পাতা মুরগীর গায়ের পোকা লাগা দূর করতে ব্যবহার করে। এটা জঙ্গলে একা একাই বড় হয়েছে। সেনাবাহিনী এসে এটাকে গাঁজা গাছ হিসেবে জব্দ করায় জানতে পারলাম গাছটি গাঁজা গাছ। গাঁজার গাছ জানলে অনেক আগেই কেটে ফেলতাম।
সেনাবাহিনীর প্রেসব্রিফিং এ বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। তদন্তের স্বার্থে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী লিনা রোজারিওকে থানায় হস্তান্তর করা হয়েছে।”
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত গাছটি কথিত গাঁজা গাছ। তবে নিশ্চিত হতে উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১৩৯৯ Time View